নওগাঁয় মদপানে দুই বন্ধুর মৃত্যু

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২৩:১৬
নওগাঁয় মদপানে মাত্র ৯ ঘন্টার ব্যবধানে রাজিব কুমার মজুমদার (২৮) ও ডালিম লস্কর(২৭) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শহরের ঘোষপাড়া এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।অপরদিকে একই ঘটনায় উদয় চন্দ্র নামে অপর এক বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে নওগাঁ সিভিল সার্জন জানান, মদ্যপানের পর গুরুতর অবস্থায় এই তিনজনকে সদর মডেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।