আজকের রাশিফল

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ১৭:৩২
৭ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ২৩ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৫ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-০৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ: নেপচুন। আপনার শুভসংখ্যা: ৭। শুভবার: সোমবার। শুভরত্ন: এমিথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী, সৃজনশীল ও উচ্চাভিলাষী। আপনি অনুসন্ধিত্সু। জীবন ও পারির্শ্বকতার যে কোন রহস্য উদঘাটনে আগ্রহী। ধর্ম ও দর্শন সম্পর্কে নিজস্ব ধ্যান ও ধারণা রয়েছে। আপনি নিজের মতে চলতে চান। আর পরস্পর বিরোধী বৈশিষ্ট্যও আছে আপনার। আপনাকে পরিচালিত করা যায়। কিন্তু আদেশ দ্বারা আপনাকে পরিচালিত করা কঠিন। সুস্পষ্ট স্বপ্ন ও দিব্যদৃষ্টি আপনার অন্যতম চালিকাশক্তি। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী লুথার বারবাঙ্ক, অভিনেত্রী সুচরিতা, শওকত আকবর, গীতিকার এস এম হেদায়েত, সাংবাদিক আব্দুস সালাম কিদুয়ায়ী, ভাষাবিদ কার্ল রাভেল, দার্শনিক নাকায়ি তুজু। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। পিতৃস্বাস্থ্য ভালো নাও যেতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আজ ভালো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ কোনো ধরনের মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। দাম্পত্য পরিবেশ ভালো নাও থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ সাংবাদিকদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। তথ্যগত বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। প্রকাশনা অথবা পুস্তক ব্যবসায়ীদের ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। প্রথম থেকেই সতর্ক থাকার চেষ্টা করুন। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। প্রকাশনা ব্যবসায় লাভবান হতে পারেন। শিল্প সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ বেকার সমস্যার কিছুটা লাঘব হতে পারে। কারো কারো সাময়িক কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বাইরে কোথাও যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কোনো প্রিয় সামগ্রী নষ্ট হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভ্ভাবনাময়। কিছুটা মানসিক চাপে ভুগতে পারেন। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে। অসুস্থ মায়ের শরীর সুস্থ হয়ে উঠবে। ফলে দুশ্চিন্তা হ্রাস পেতে পারে। প্রতিভার যথাযথ মূল্যায়ন হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। কাজকর্মে কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। ভাইবোনদের কারো ব্যাপারে চিন্তিত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। পারিবারিক দিক ভালো যেতে পারে। কর্মোন্নতির যোগ আছে। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। চঞ্চলতা পরিহার করুন। পরকীয়া সম্পর্কে জড়াবার সম্ভাবনা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। মিথ্যা বদনাম রটতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সাবধান থাকার চেষ্টা করুন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পিতৃস্বাস্থ্য ভালো যাবে। দুশ্চিন্তা হ্রাস পেতে পারে। বিবাহযোগ্য কন্যা বা ভগ্নীর বিয়ের প্রস্তাব আসতে পারে। এসব ব্যাপারে যোগাযোগকে গুরুত্ব দিন। অন্যথায় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কারো মিথ্যা প্রলোভনে প্রলুব্ধ না হলেই ভালো করবেন। মহিলারা আজ কোনো সুযোগ পেতে পারেন। চাকরিজীবী মহিলাদের জন্য দিনটি শুভ। বিনোদন শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কৃষিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে আশানুরূপ সাফল্য নাও আসতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিকদের জন্য সময় অনুকূল থাকবে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।