বিসিএস কম্পিউটার সিটিতে চলমান ‘সিটিআইটি ২০১৪’ মেলার চিত্রাঙ্কন এবং গেমিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আজ। গিগাবাইট আয়োজিত গেমিং প্রতিযোগিতায় নিড ফর স্পিড, ফিফা-১৪, কাউন্টার স্ট্রাইক ও কল অফ ডিউটি গেমে প্রায় ৭১২ জন গেমার অংশ নেন। পাশাপাশি মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতাতেও অংশ নেয় প্রচুর প্রতিযোগী। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পণ্যের এই মেলায় শুরু থেকেই উল্লেখযোগ্য পরিমাণ দর্শনার্থীদের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় এবং নানা ধরনের উপহার আকৃষ্ট করছে ক্রেতা-দর্শনার্থীদের। প্রযুক্তি পণ্যের জমজমাট প্রদর্শনীর বাইরেও মেলায় রয়েছে বৈচিত্র্যময় সব আয়োজন। সেলিব্রেটি শো, গুণীজন সংবর্ধনা, রক্তদান কর্মসূচি, কুইজ প্রভৃতি আয়োজনগুলোতেও স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে দর্শনার্থীদের। এ ছাড়া মেলা শেষে ড্রয়ের মাধ্যমে তিনজন ভাগ্যবান ক্রেতা জিতে নেবেন সিঙ্গাপুর, মালয়শিয়া ও নেপালের রিটার্ন প্লেন টিকেট। মেলায় সকল প্রবেশ টিকেট নিয়ে শেষ দিন অনুষ্ঠিত হবে মেগা পুরস্কারের র্যাফেল ড্র।
