আলজেরিয়ায় বিক্ষোভ অব্যাহত

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৫৫

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গতকাল বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একদিন আগে সেনা প্রধান বিক্ষোভকারীদের আহবান জানান তারা যেন জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ মেনে নেন। কিন্তু বিক্ষোভকারীরা চাইছেন গোটা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। তাদের দাবি, প্রেসিডেন্ট বুতেফ্লিকার আমলের সকল সরকারি আমলা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের অপসারণ করা হোক     —এএফপি