তথ্য বিচিত্রা : প্রাণী

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:২০
 বিভিন্ন ধরনের প্রাণীর শিং থাকাটা নতুন কিছু নয়। তবে জিরাফও হলো একমাত্র প্রাণী যেটির জন্মের সময়ই শিং নিয়ে জন্মে।  হাঁসের মতো অনেক পাখিই সাঁতার কাটতে পারে। কিন্তু পাখিদের মধ্যে পেঙ্গুইনই হলো একমাত্র পাখি যারা সাঁতার কাটতে পারলেও উড়তে জানে না।  মানুষের মতো শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করতে পারে।  সারাদিন কাঠ ঠোকরালেও কাঠঠোকরার মাথার খুলিতে কোনো রকমের ব্যথা অনুভব হয় না। কারণ কাঠঠোকরার খুলির চারপাশে যে নরম বায়ু প্রকোষ্ঠ থাকে তা অনেকটা নরম গদির মতো কাজ করে।  অনেক প্রাণী পেছনের দিকে হাঁটতে পারলেও ক্যাঙ্গারুরা কখনোই এই কাজটি করতে পারে না।  হাঙ্গর হূদস্পন্দন শুনেই মাছের গতিবিধি বুঝতে পারে।