সরকারি শিক্ষক ও কর্মচারিদের মতো বেসরকারি শিক্ষক ও কর্মচারিদের পদমর্যাদা, বেতন স্কেল, বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, উত্সব ভাতা, চিকিত্সা ভাতা ও টাইম স্কেল প্রদানসহ ৭-দফা দাবিতে গত বুধবার সারাদেশে বাংলাদেশ শিক্ষক সমিতি বিক্ষোভ সমাবেশ করেছে। শিক্ষক নেতৃবৃন্দ এ সময় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। খবর ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নরসিংদী \ শিক্ষক নেতৃবৃন্দ সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি করেছে। শিক্ষক সমিতির নরসিংদী শাখার সভাপতি মোঃ হানিফ, সহ-সভাপতি মোঃ তমিজ উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য, শিক্ষক নেতা বোরহান উদ্দিন, দিলীপ সাহা, আতাউর রহমান, আবদুল আজিজ, রঞ্জিত দেবনাথ, পিযুষ দেবনাথ, অনুয়ারা বেগমসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উলিপুর (কুড়িগ্রাম) \ কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। শিক্ষক-কর্মচারিদের সমাবেশ বক্তব্য রাখেন, সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, অধ্যক্ষ আহসান হাবিব রানা, মিসেস মুক্তাজ্জাহান প্রমুখ।
ত্রিশাল (ময়মনসিংহ) \ ত্রিশালে বেসরকারি শিক্ষক কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ করেছে। অবিনাশ চন্দ্র দে’র পরিচালনায় সভাপতি আঃ মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেজবা উদ্দিন, গোলাম রব্বানী, রুকন উদ্দিন, নুরুল আমিন প্রমুখ।
ফুলবাড়ি (দিনাজপুর) \ ফুলবাড়ি উপজেলা শাখা শিক্ষক সমিতির সহ-সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা নাজিম উদ্দিন মন্ডল, অবিনাশ চন্দ্র রায়, আব্দুল আজিজ বাবু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান বাবু, ইউনুস আলী, হাসানুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দশমিনা (পটুয়াখালী) \ দশমিনা শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বুধবার দুপুরে শতাধিক শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার প্রমুখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) \ শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সমিতির সভাপতি মো: সুলতানউদ্দিন, সাধারণ সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান, হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, মো: সেলিম , তবারক হোসেন প্রমুখ।
