গতকাল বৃহস্পতিবার মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় মাঠে আড়াই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের জন্য তিনতলা বিশিষ্ট এই ভবন নির্মাণ করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্ল¬া ওয়াহেদুজ্জামান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান তারা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহ্মুদ হুমায়ুন, জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, পুলিশ সুপার ড. খ. মহিদউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মনোহরদী পৌরসভার মেয়র মোঃ আলফাজ উদ্দিন, মুক্তিযুদ্ধকালীন গাজীপুর ও কিশোরগঞ্জের এরিয়া কমান্ডার মোঃ হারুন অর রশিদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি নরসিংদী জেলা আহ্বায়ক মোঃ আঃ মোতালিব পাঠান প্রমুখ।
