চাটখিলে তুচ্ছ ঘটনায় বসত বাড়িতে হামলা

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:০৩
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা রাতের আঁধারে এক বসত বাড়িতে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে এক বৃদ্ধ নারী ও দুই প্রতিবন্ধীসহ ৫ জনকে আহত করেছে। এদের মধ্যে মারাত্মক আহত বাক প্রতিবন্ধী আহসান উল্যাহ (৩৫) তার স্ত্রী প্রতিবন্ধী তাছলিমা (২৫), জাফর (৩০) নূর নেহার (৭০) কে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে চাটখিল উপজেলার বানসা গ্রামের কমর উদ্দিন বেপারীর বাড়িতে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার প্রকাশ আবুল মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা করে দেয়ার প্রক্রিয়া চলছে।