ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের নতিবদিয়া গ্রামে বিয়ে বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। গ্রামের রতন কুমার বিশ্বাসের বৌ-ভাতের অনুষ্ঠানের রাতে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ এক লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার, ২০টি মোবাইল সেটসহ আসবাবপত্র লুটপাট করে। এ সময় ডাকাতরা পিস্তল ও বন্দুক দিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে। এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, মামলার প্রস্তুতি চলছে।
