পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:০৪
বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। রিপোর্ট ইত্তেফাক সংবাদদাতাদের। স্ত্রী নিহত, স্বামী সন্তান আহত সিরাজদিখান (মুন্সীগঞ্জ) \ ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় গত বুধবার এক সড়ক দুর্ঘটনায় অঞ্জলি চন্দ্র দাস (৩৮) নিহত এবং তার স্বামী চৈতন্য চন্দ্র (৪৩), মেয়ে স্মৃতি চন্দ্র দাস (১৩) আহত হয়েছেন। তাদেরকে আহত অবস্থায় শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফল ব্যবসায়ী নিহত মিঠাপুকুর (রংপুর) \ মিঠাপুকুরে ট্রাক চাপায় গত বুধবার রংপুর-ঢাকা মহাসড়কের পায়রাবন্দে ফলব্যবসায়ী হোসেন (৩২) মারা যায় এবং ভ্যান চালক আতিয়ার রহমান (৪৫) আহত হয়। তাদের দুই জনের বাড়ি জয়রামপুর আনোয়ার গ্রামে। বাস চাপায় মেকানিকের মৃত্যু বাঁশখালী (চট্টগ্রাম) \ চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কে উপজেলা সদরের বাহার উল¬াহ পাড়া এলাকায় গত বুধবার বাস চাপায় মো. রশিদ (২৫) নামের এক বাস মেকানিকের মৃত্যু হয়েছে। সে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র। বাস চাপায় ডাক্তার নিহত বদরগঞ্জ (রংপুর) \ রংপুরের বদরগঞ্জে বাস চাপায় গত বুধবার উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. আব্দুল কুদ্দুস (৪০) ট্যাক্সেরহাটে নিহত হয়েছেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল গ্রামে। দুই যুবক নিহত মনোহরগঞ্জ (কুমিল্লা) \ কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (২৫) ও আলাউদ্দিন হোসেন (২৬) নামে একই গ্রামের ২ যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার হাসনাবাদ-চাটখিল সড়কের আলীনকিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চিকিত্সক নিহত উল্লাপাড়া (সিরাজগঞ্জ) \ বাসের ধাক্কায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্লাপাড়ার চিকিত্সক সবুজ হোসেন (৪২) মারা গেলেন। গত বুধবার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে উল্লাপাড়ার সমবায় পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। বাস চাপায় ভাই-বোন নিহত ফুলপুর (ময়মনসিংহ) \ ঢাকা-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার ইমাদপুরে গতকাল বৃহস্পতিবার বাস চাপায় উপজেলার ঠাকুর বাখাই গ্রামের হামিদ তালুকদারের পুত্র সুমন তালুকদার (২২) ও তার মামাতো বোন (১৪) নিহত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী নিহত শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার রোডে গত বুধবার সড়ক দুর্ঘটনায় সহবুল হক (৫৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।