সেনবাগে প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:০৫
আগামী ১৫মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারণা চলছে। প্রার্থীদের গণসংযোগ ও বিরামহীন প্রচারণায় পুরো এলাকায় বর্তমানে উত্সবের আমেজ চলছে। এসব প্রার্থীদের প্রতীক ও প্রার্থীর নামে মাইকিংয়ে চলছে কবি, জারি ও বয়াতী ঢংয়ে গান । চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত ও তৃণমূলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শিল্পপতি এসএম লায়ন জাহাঙ্গীর আলম মানিক (মোটর-সাইকেল), বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ), বিএনপির অপর প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান (হেলিকপ্টার), বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতা আব্দুল্ল¬াহ আল মামুন (দোয়াত-কলম)।