সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:০৬
রূপগঞ্জে কেমিক্যাল কারখানা বন্ধের নির্দেশ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি কেমিক্যাল কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যাণ্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর হোসেন এ নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানান, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং ইটিপি ছাড়া দীর্ঘদিন যাবত্ কারখানা পরিচালনা করার অপরাধে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রহমান কেমিক্যাল কারখানাকে বন্ধের নির্দেশ প্রদান করা হয়। মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত মুন্সীগঞ্জ প্রতিনিধি \ শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত বুধবার উপজেলা কমিটির সাংগঠনিক কার্যক্রমে ধীরগতির অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেয় জেলা কমিটি। মুন্সীগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম ঝিনু স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। এব্যাপারে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চিঠির অনুলিপি উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককেও প্রেরণ করা হয়েছে। নবীনগরে আওয়ামী লীগের কর্মীসভা নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচনকে সামনে রেখে গত বুধবার এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলীয় সাংসদ ফয়জুর রহমান বাদল। সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহবায়ক এম,এ হালিম। দলীয় প্রার্থীর বিজয় অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংসদ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলে নেতা-কর্মীদের প্রতিটি ঘরে ঘরে দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্যানেল ভোট চাওয়ার নির্দেশ প্রদান করেন। বক্তব্য রাখেন এবাদুল করিম বুলবুল, হাবিবুর রহমান হাবিব, বোরহান উদ্দিন নসু, শেখ নূরুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। রাজবাড়ীতে প্রতিবন্ধীদের স্কুল “প্রত্যয়”-এর ভবন উদ্বোধন রাজবাড়ী প্রতিনিধি \ গত বুধবার প্রতিবন্ধীদের স্কুল “প্রত্যয়” রাজবাড়ীর নিজস্ব ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএইচএম আনসারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার এইচএম খুরশিদ উল আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, রাজবাড়ী শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সুরভি আফরোজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিয়া খাতুনসহ ওই বিদ্যালয়ে অধ্যয়নরত ৪২ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বগুড়ার শেরপুরে নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত মঙ্গলবার উপজেলার ফুলতলা-রহমতপুর কবরস্থান, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ রাঙ্গা, সমাজসেবক জহির রায়হান তুফানী, কাজী আবুল কালাম আজাদ, জাহিদুর রহমান ময়দান, কবরস্থান কমিটির সভাপতি ফজল মেম্বার। দিনাজপুরে পুলিশী অভিযানে ২১ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দিনাজপুরে ২১ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, সহিংসতার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি হিসেবে বুধবার পুলিশ ২১ জনকে গ্রেফতার করে। এর মধ্যে শিবিরের ৪ জন, বিএনপি’র ৩ জন ও জামায়াতের ১ জন কর্মী রয়েছেন। বাকি ১৩ জন অন্যান্য মামলার পলাতক আসামি। এদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৭ জন, কাহারোলে ৪ জন, হাকিমপুর ও বিরামপুরে ৩ জন করে ৬ জন এবং বীরগঞ্জ ও চিরিরবন্দরে ২ জন করে ৪ জন রয়েছেন। পাকুন্দিয়ায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া পূর্বপাড়া গ্রামের আবদুস সোবানের পুত্র ওষুধ ব্যবসায়ী মো. মাইন উদ্দিনকে (৪২) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এলাকাবাসী মাইন উদ্দিনকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক দেখে তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, কোদালিয়া পূর্বপাড়া গ্রামের আবদুল সোবানের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির লাল মিয়া ও শাহাব উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মাইন উদ্দিন বাড়ি থেকে ওষুধের দোকান খুলতে কালটিয়া বাজারে যাবার পথে চিলাকাড়া চরপাড়া স্বর্ণভিটা নামক স্থানে পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। নেত্রকোনার প্রধান নদী মগড়াকে বাঁচাতে মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার প্রধান নদী মগড়াকে দখলদারদের হাত থেকে বাঁচাতে এবং নাব্যতা সৃষ্টির জন্য খনন কাজ শুরুর দাবিতে গতকাল বৃহস্পতিবার জনউদ্যোগ নামক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য প্রেসক্লাব সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জনউদ্যোগের সমন্বয়কারী খলিলুর রহমান, শেখ ইকবাল এবং তোফাজ্জ্বল হোসেন সেলিম। হোসেনপুরে ওরিয়েন্টেশন কর্মশালা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম ৪র্থ পর্যায়” শীর্ষক কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো ঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মেরাজ উদ্দিন আহম্মদ, টিএইচএ ডাঃ রমজান মাহমুদ, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সন্তোষ চন্দ্র মোদক, প্রোগ্রাম অর্গানাইজার সতেন্দ্র চন্দ্র পাল প্রমুখ। হোমনার লটিয়া স্কুলে মেধা পুরস্কার বিতরণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ উপজেলার লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃৃহস্পতিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলাম। স্কুল পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিইও এএনএম মাহবুব আলম। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সমাজ সেবক আঃ আজিজ প্রধান প্রমুখ। আড়াইহাজারে এমপি বাবুকে গণসংবর্ধনা আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যেগে গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে নজরুল ইসলাম বাবু দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা, উপজেলা শিক্ষা অফিসার শাহানা আফরোজ, শিক্ষক নেতা আদম আলী, লোকমান হোসেন, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম ও রাসেল প্রমুখ। মনোহরগঞ্জে প্রতিবন্ধী শনাক্তকরণ সম্পন্ন মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী সনাক্তকরণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসের তত্ত্বাবধানে বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) সমাজ উন্নয়ন সংস্থা কুমিল্লা কর্তৃক গত কয়েকদিন ধরে উপজেলার খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার ও উত্তর হাওলা ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্যাম্প বসিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ হাছান মাহমুদ ইকবাল রোগীদের পরীক্ষার মাধ্যমে সনাক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাজুল ইসলাম মজুমদার, সমাজ উন্নয়ন সংস্থা কুমিল্লা নির্বাহী পরিচালক এম এ আউয়াল, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন প্রমুখ। বিজয়নগরে গাঁজাসহ ২ মহিলা আটক বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ নামক স্থান থেকে গত বুধবার গাঁজাসহ ২ মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাতবর্গ মনিহার সিনেমা হলের সামনে তল্লাশি চালিয়ে বডি ফিটিং অবস্থায় রাহেলা বেগম (৩৫) ও জহুরা বেগম (৩৮)কে ২ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বাড়ি মাধবপুর উপজেলার চৌমুহনী গ্রামে। এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি মাদক মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বেগমগঞ্জে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। এর পূর্বে উপজেলা কৃষি কর্মকর্তা তোফায়েল আহম্মদ চৌধুরী সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, ৫৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলাভিত্তিতে দুইতলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি ভবন নির্মাণ করা হবে। অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।