গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বুধবার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চশমা মার্কা শরিফুল ইসলাম রতন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কা তৌফিকুল ইসলাম তৌফিক পেয়েছেন ৫ হাজার ৯৮৫ ভোট।