স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, চিকিত্সা সেবা উন্নত করতে চিকিত্সকদের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মস্থলে রাখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। চিকিত্সক বদলির বিষয়ে বিশেষভাবে নজর দেয়া হচ্ছে। গ্রাম পর্যায়ে চিকিত্সক সংকট কাটাতে ৭ হাজার নতুন চিকিত্সক নিয়োগ দেয়া হচ্ছে। মন্ত্রী বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এর আগে দুপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম.এম নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. শরফুদ্দিন আহম্মেদকে নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছেন।
