মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:২৯
ডা. মো. নূরউন নবী স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. নূরউন নবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরেরসরাইয়ে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় কমিটির উপদেষ্টাসহ পেশাজীবী বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এম এ হাকিম পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক অধ্যক্ষ এম এ হাকিমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সোহাগদলস্থ মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ডা. মো. ছিদ্দিকুর রহমান খাঁন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসর সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক গাজীউল হাসান খাঁনের বড় ভাই ডা. মো. ছিদ্দিকুর রহমান খাঁন (৮৫) বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাসসের হিসাব সহকারী মো. বেলায়েত হোসেন মরহুমের চতুর্থ ছেলে। মাসুদ রানা ঢাকা মহানগর নিউমার্কেট থানা গণফোরাম সাধারণ সম্পাদক মাসুদ রানা (৫১) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু গভীর শোক প্রকাশ করেছেন।