নুরুন্নেছা খাতুন
হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল এলাকার মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাকের স্ত্রী নুরুন্নেছা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
হাজী বদরুন্নেছা আক্তার খাতুন
দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ারের মা হাজী বদরুন্নেছা আক্তার খাতুন (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল কিশোরগঞ্জে বাজিতপুর পৌরসভার বসন্তপুরে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
