ঢাবি শাখা ছাত্রলীগের ৭ নেতা-কর্মী বহিষ্কার

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২৩:১২
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ছাত্রলীগের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার সভাপতি আবু সালমান প্রধান শাওন ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না এই মর্মে ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এক অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—ছাত্রলীগের জিয়াউর রহমান হল শাখার সহ-সভাপতি সাদ্দাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী হাসিব, সাংগঠনিক সম্পাদক হাসু, কর্মী সোহাগ (৩য় বর্ষ), রিয়াদ (২য় বর্ষ), অপু (১ম বর্ষ) ও আসাদ (১ম বর্ষ)।