এস.এস.সি পরীক্ষার্থীবৃন্দ সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী তোমাদের উচ্চতর গণিত চর্চা যদি সঠিক হয়, তবে ভালো নম্বর পাবার প্রত্যাশা পূরণ হবেই। উচ্চতর গণিতে পূর্ণ নম্বর পাওয়ার জন্যে তোমাদের প্রতি আমার কিছু পরামর্শ রইল
১। সেট সংক্রান্ত (অনুশীলনী- ১.১, ১.২, ১.৩) হতে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৪×১=৪। প্রশ্নের সমাধান যে কোনো যুক্তিসঙ্গত নিয়মে গ্রহণযোগ্য হবে। এ বছর অনুশীলনী ১.২ এর প্রতিজ্ঞাগুলো একটু বেশি অনুশীলন করবে। আশা করি উপকৃত হবে।
২। বীজগাণিতীয় রাশি (অনুশীলনী- ২.১, ২.২, ২.৩) হতে ৩টি প্রশ্ন থাকবে, ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৩×২=৬। প্রশ্নের সমাধান যে কোনো যুক্তিসঙ্গত নিয়মে গ্রহণযোগ্য হবে।
৩। গাণিতিক আরোহ পদ্ধতি (অনুশীলনী- ৩) হতে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৪×১=৪। এই অনুশীলনী থেকে ৫নং সমস্যাটি একটু বেশি অনুশীলন করবে। আশা করি উপকৃত হবে।
৪। সূচক ও লগারিদম (অনুশীলনী- ৪.২, ৪.৩) হতে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৫×১=৫। এ ক্ষেত্রে যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে।
৫। অন্বয় ও ফাংশন (অনুশীলনী- ৫.১, ৫.২) হতে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৪×১=৪। এ ক্ষেত্রে যে কোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। অনুশীলনী ৫.১ এর ২, ৫, ১০ নং সমস্যা একটু বেশি অনুশীলন করবে। আশা করি উপকৃত হবে।
৬। সমীকরণ ও অসমতা (অনুশীলনী- ৬.১, ৬.২, ৬.৩ ও ৬.৪) হতে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৪×১=৪। প্রশ্নের সমাধান যে কোনো যুক্তিসঙ্গত নিয়মে গ্রহণযোগ্য হবে।
৭। সমীকরণজোট ও অসমতা (অনুশীলনী- ৭.১, ৭.২, ৭.৩, ৭.৪) হতে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৪×১=৪। এ ক্ষেত্রেও যে কোনো যুক্তিসঙ্গত নিয়ম গ্রহণযোগ্য হবে।
৮। অনন্ত ধারা (অনুশীলনী- ৮) হতে ১টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৪×১=৪। এ ক্ষেত্রেও যে কোনো যুক্তিসঙ্গত নিয়ম গ্রহণযোগ্য হবে।
৯। উপপাদ্যঃ ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার নম্বর থাকবে ৬×১=৬।
মনে রাখবে উপপাদ্যের বিশেষ নির্বচনের পরে চিত্র অঙ্কন করবে না। চিত্রের পর বিশেষ নির্বচন লিখবে। যে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ গ্রহণযোগ্য হবে। এবং পূর্ণ নম্বর পাবে।
১০। উপপাদ্য এর অনুশীলনী থেকে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
নম্বর থাকবে ৪×১=৪।
১১। সম্পাদ্য হতে ২টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে ১টি। নম্বর থাকবে ৫×১=৫।
১২। সমতলীয় ভেক্টর (অনুশীলনী - ৬) থেকে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৪×১=৪। এ বছর অনুশীলনীর ৬ এর উদাহরণগুলো একটু বেশি অনুশীলন করবে। আশা করি উপকৃত হবে।
১৩। ঘন জ্যামিতি (অনুশীলনী - ৭.২) থেকে ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৪×১=৪।
১৪। ত্রিকোণমিতি (অনুশীলনী - ৮.১, ৮.২, ৮.৩) থেকে ৫টি প্রশ্ন থাকবে, ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৪×৩=১২।
১৫। পরিসংখ্যান (অনুশীলনী ু ৯.১, ৯.২, ৯.৩) হতে ২টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে ১টি। নম্বর থাকবে ৫×১=৫। এ বছর অনুশীলনীর ৯.২ এর গড় নির্ণয় একটু বেশি অনুশীলন করবে। আশা করি উপকৃত হবে।
অবিন্যস্থ উপাত্তকে বিন্যস্থ উপাত্তে পরিবর্তন করার সময় ট্যালি (Tally) চিহ্নের ব্যবহার যাতে সঠিক হয় সে দিকে খেয়াল রাখতে হবে। কারণ ট্যালি চিহ্নের ভুলের জন্যে ঘটন সংখ্যা ভুল হবে। এবং তোমার প্রশ্নের সমাধানও ভুল হবে। এখানেও প্রশ্নের উত্তরে সঠিক ‘একক’, আসন্ন উত্তরে ‘প্রায়’ লিখেছ কি-না সে দিকে লক্ষ রাখবে।
জ্যামিতি অংশে অধিক নম্বর পাওয়ার জন্যে তোমাদের আরও খেয়াল রাখতে হবে--
উপপাদ্য ও সম্পাদ্যের সাধারণ নির্বচন না লিখলেও কোন ক্ষতি নেই।
চিত্রের পর বিশেষ নির্বচন লিখবে।
যে কোনো যুক্তি সংগত প্রমাণ গ্রহণযোগ্য হবে। এবং পূর্ণ নম্বর পাবে।
জ্যামিতির উপপাদ্যের বিকৃত চিত্রঙ্কন করলে নম্বর পাওয়া যায় না। চিত্র যেনো চোখের দৃষ্টিতে শুদ্ধ হয়, সে দিকে খেয়াল রাখবে।
সম্পাদ্যের চিত্র যেনো সঠিক হয় সে দিকে খেয়াল রাখবে। অংকনের প্রয়োজনীয় চিহ্ন না থাকলে নম্বর পাওয়া যায় না।
জ্যামিতি অনুশীলন করার সময় খাতায় সঠিক চিত্র এঁকে বারবার practice করবে।
কোন সম্পাদ্য বা উপপাদ্য একই পৃষ্ঠায় সম্পূর্ণ লেখা হলে ভাল। তা না হলে বাম পৃষ্ঠায় উত্তর শুরু করে ডান পৃষ্ঠায় উত্তর লেখা শেষ করবে। কিন্তু উত্তর লিখতে যদি পাতা উল্টাতেই হয় তাহলে অবশ্যই ঐ পাতায় আরেকটি চিত্র আঁঁকবে। এতে তোমার চোখের সামনে চিত্র থাকায় চিত্র দেখে লিখতে যেমন সুবিধা হবে, তেমনি পরীক্ষকের খাতা মূল্যায়ন করতেও সুবিধা হবে।
পরীক্ষায় যে প্রশ্নের উত্তর লিখবে, প্রথমে সেই প্রশ্নটি ভালভাবে বুঝে নিয়ে উত্তর করবে। কোন প্রশ্নের উত্তর অসমাপ্ত রাখবে না।
