নবম শ্রেণির পড়াশোনা :হিসাববিজ্ঞান

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ১৯:২৪
সৃজনশীল প্রশ্ন-১ ১.জনাব শ্যামল চন্দ্র একজন কাপড় ব্যবসায়ী। ঢাকার ইসলামপুরে তার ব্যবসা অবস্থিত। তিনি দু’তরফা দাখিলা পদ্ধতির অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। ২০১১ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ: ডিসেম্বর ০১ নগদ ৭,০০,০০০ টাকা মূলধনস্বরূপ কারবারে আনা হল। ডিসেম্বর ১২ ২৫,০০০ টাকার কাপড় ধারে ক্রয় করা হল। ডিসেম্বর ২৩ নগদে ৬০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হল। ডিসেম্বর ২৪ কর্মচারী রতনকে বেতন প্রদান করা হল ৮,০০০ টাকা। ডিসেম্বর ৩১ নগদে কমিশন প্রাপ্তি ৬,০০০ টাকা। ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে ? ২ জনাব শ্যামল চন্দ্র এর উপরিউক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪ জনাব শ্যামল চন্দ্র এর উপরোক্ত লেনদেন সমূহ হিসাবের বিভিন্ন প্রাথমিক বইতে লিপিবদ্ধ কর? ৪ সৃজনশীল প্রশ্ন-২ ঃ জনাব শহীদুল ইসলাম তাঁর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১১ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা এবং ৮০,০০০ টাকা। উক্ত বত্সরে জনাব শহীদুল ইসরাম আরও ৩০,০০০ টাকা নতুন করে ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বত্সরে তিনি মোট ১৫,০০০ টাকা নগদ উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে তাঁর ব্যবসায়ে নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল- নগদ ৫০,০০০, আসবাবপত্র ৪০,০০০, দেনাদার ৩০,০০০, মজুদ পণ্য ৭০,০০০, ব্যাংক ঋণ ২০,০০০ এবং পাওনাদার ২৫,০০০ টাকা। জনাব শহীদুল ইসলামের প্রারম্ভিক মুলধনের পরিমাণ নির্ণয় কর। ২ জনাব শহীদুল ইসলামের সমাপনি মূলধনের পরিমাণ নির্ণয় কর। ৪ ২০১১ সালে জনাব শহীদুল ইসলামের ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর। ৪