মেধাবী ছাত্র শুভ গোস্বামী অনির্বাণ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিন তার চিকিত্সা চলছে। এতোদিন ধরে চিকিত্সা খরচ চালিয়ে বর্তমানে তার পরিবার নিঃস্বপ্রায়। চিকিত্সকরা জানান, শুভর পরিপূর্ণ চিকিত্সার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। তার চিকিত্সার জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: করুণা গোস্বামী, হিসাব নং- ১৭০১৫১১৬৭৪৬, ডিবিবিএল ব্যাংক, নরসিংদী শাখা।
