কনসুলার কর্পস ইন বাংলাদেশের (সিসিবি) সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে আসিফ এ চৌধুরী ও আবুল হোসেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সিসিবি’র ষষ্ঠ বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়। বর্তমানে আসিফ এ চৌধুরী চিলির ও আবুল হোসেন উগান্ডার অনারারি কনসাল জেনারেল। নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
