টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে সাদেক সিদ্দিকীর গণসংযোগ

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২১:৫৮
জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির জেপি’র কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদেক সিদ্দিকী গতকাল শুক্রবার গণসংযোগ ও পথসভা করেন। আগামী ২৯ মার্চ অনুষ্টিতব্য এই উপ-নির্বাচনে সাদেক সিদ্দিকী সাইকেল প্রতীকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে তিনি সখীপুর ও বাসাইল উপজেলার বেশ কিছু এলাকায় গণসংযোগ করেন। পথসভায় তিনি অবহেলিত সখীপুর-বাসাইলের রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের সূতিকাগার খ্যাত এ দু’টি উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।