মিরপুর উপজেলার আমলা সরকারি ডিগ্রী কলেজে শিক্ষক সংকটে পাঠদান ব্যহত হচ্ছে। এ কলেজের ১৮টি শিক্ষকের বিপরীতে এখন রয়েছে মাত্র ৭ জন শিক্ষক। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকবাল হোসেন জানান, কলেজের ১৮টি শিক্ষকের বিপরীতে ৮ জন শিক্ষক রয়েছে। এরমধ্যে দর্শন বিভাগের প্রভাষক মুরশিদা খাতুন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে। বাঁকি শিক্ষকদের দিয়ে সাড়ে ৮ শ’ শিক্ষার্থীর পাঠদান করানো অসম্ভব হয়ে পড়েছে । ১৯৭২ সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠা লাভ করার পর ১৯৮৭ সালের ৩ নভেম্বর জাতীয়করণ হয়। জাতীয়করণের পর শিক্ষকদের আর কোন নতুন পদ সৃষ্টি হয়নি। বর্তমানে কলেজটিতে আমলাতান্তিক জটিলতার কারনে অনার্স খোলার বিষয়টি মন্ত্রণালয়ে আটকে রয়েছে। বর্তমানে কলেজে নতুন করে মন্ত্রণালয় থেকে পাঁচটি বিষয়ের অনুমোদন পাওয়া গেছে। বিষয়গুলো হলো, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভূগোল, সমাজ বিজ্ঞান, মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
