পৌর সদরে ইছামতির প্রধান শাখা নদীর ওপর নওয়ানী ও চককোনাবাড়িয়া গ্রামের মধ্যবর্তী বাঁশের সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের জন্য এটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বাঁশের খুঁটিগুলোতে পচন ধরেছে, যেটা ধরে পার হতে হয় তাতে ঘূণ ধরেছে। যে কোন সময় সাঁকোটি ভেঙ্গে দুর্ঘটনার শিকার হতে পারে ক্ষুদে শিক্ষার্থীরা। সাঁকোটি দিয়ে পৌরসভার ৫, ৬,৭,৮ নং ওয়ার্ডের প্রায় ৩ হাজার বাসিন্দার যাতায়াত। এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের
