জেলার জোড়পুকুিরয়া গ্রামে এক গৃহবধূ স্বামীর নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে গাংনী থানায় মামলা হয়েছে।নিহতের স্বামী পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম ওরফে অবিরুলের সাথে ২০ বছর আগে বিয়ে হয় রওশনারা খাতুনের। বিয়ের সময় রওশনারা’র পিতা মুনছুর আলী জামাইকে যৌতুক হিসেবে ২০ হাজার টাকা দিয়েছিলেন।এরপরেও বিয়ের পর থেকেই তার উপর নেমে আসতো অমানবিক নির্যাতন।
একমাত্র মেয়ে রুবিনা খাতুনও বাবার নির্যাতনের হাত থেকে অসহায় মাকে বাঁচাতে গিয়ে বিভিন্ন সময়ে নিষ্ঠুরতার শিকার হয়েছেন।
রুবিনা জানান, গত বৃহস্পতিবার সকালে তুচ্ছ কারণে তার মায়ের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে তিনি ঘরে থাকা বিষ পান করেন।অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এদিকে গাংনী থানার ওসি জানান, নিহতের লাশ গত বৃহস্পতিবার উদ্ধার করে মর্গে পাঠানোর কথা।পরে অজ্ঞাত কারণে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।
