সৃজনশীল পদ্ধতিতে তৃপ্তিমতো এসএসসি এইচএসসি’র Voice Narration,Transformation শেখা

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ১৮:২২
সাইফুর রহমান খান,সাবেক শিক্ষক,ঢাকা বিশ্ববিদ্যালয়,প্রতিষ্ঠাতা, সাইফুর’স গতকালের পর Transformation too expensive to buy - এত দামী যে কেনা যায় না। too obscure(অবসিকউর্) to perceive(পার্সীভ্) - এত অস্পষ্ট যে বুঝা যায় না । too cold to go out - এত ঠান্ডা যে বের হওয়া যায় না। too steep to climb up - এত খাড়া যে বেয়ে উঠা যায় না। too difficult to explain - এত কঠিন যে ব্যাখ্যা করা যায় না। too hot to touch - এত গরম যে স্পর্শ করা যায় না। too bad to imagine - এত খারাপ যে কল্পনা করা যায় না। too old to repair - এত পুরাতন যে মেরামত করা যায় না। too serious to control - এত চরম যে নিয়ন্ত্রণ করা যায় না। too pathetic to express - এত করুণ যে প্রকাশ করা যায় না। too exhausted(য়েক্ঝঅসেটড্)to work - এত ক্লান্ত যে কাজ করতে পারে না। too honest to tell a lie - এত সত্ যে মিথ্যা বলতে পারে না। too slow to do in time - এত ধীর যে যথাসময়ে করতে পারে না। too sick to move - এত রুগ্ন যে নড়তে পারে না। too old to walk - এত বৃদ্ধ যে হাঁটতে পারে না। too foolish to understand - এত বোকা যে বুঝতে পারে না। too nervous to stand - এত নার্ভাস যে দাঁড়াতে পারে না। too miser (মাই্ঝার্) to spend - এত কৃপণ যে ব্যয় করতে পারে না। too weak to get up - এত ক্লান্ত যে বিছানা থেকে উঠতে পারে না। 37.Complex:He is so weak that he cannot walk. বাক্যের অর্থ- সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। Simple : He is too weak to walk.