ইংরেজি পরীক্ষায় ভালো করার জন্য না বুঝে শুধুমাত্র টেস্ট পেপার সল্ভ করার কুফল হিসেবে দেশের JSC, SSC ও HSC পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে যে ভয়াবহ দুর্বলতা দেখা দিয়েছে, তার প্রতিকার করার জন্য দেশব্যাপি উদ্যোগ নিয়েছে সাইফুর’স।
এ লক্ষে তৃণমূল পর্যায়ে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের ইংরেজি শেখানোর জন্য সাইফুর’স দেশের প্রত্যন্ত এলাকায় কর্মশালা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি সাইফুর’স এর ‘তৃণমূল ইংরেজি কর্মশালা’ অনুষ্ঠিত হল শিবপুর এর বান্ধারদিয়া গ্রামের বান্ধারদিয়া প্রাইমারী স্কুলে যাতে অংশগ্রহণ করেছিল স্কুল কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী।
কর্মশালায় শুরু হয় সচেতনতামূলক আলোচনা ও খোলামেলা মতবিনিময় দিয়ে। এরপর হাতে কলমে Zenon Method এর মাধ্যমে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের বিভিন্ন প্রশ্ন সমাধান করে শিক্ষার্থীদের বিস্তারিত ভাবে বোঝানো হয় সৃজনশীল পদ্ধতিতে ইংরেজি বিষয়ে যে সব জটিলতা দেখা দেয় তা কিভাবে দুর করা যায়। অংশগ্রহণমূলক অনুশীলনের মধ্য দিয়ে বিশদ ভাবে ব্যখ্যা করা হয়, অর্থ না বুঝে শুধু শত শত গ্রামার রুল মুখস্থ করে নিজের ইংরেজির পঙ্গুত্ব ডেকে না এনে, বরং মাতৃভাষা বাংলায় কিভাবে বুঝে বুঝে তৃপ্তিমত পড়া যায় এবং স্বাধীন ও সাবলিল ভাবে প্রয়োগ করা শেখা যায়।
সাইফুর’স এর ‘তৃনমূল ইংরেজি কর্মশালা’ গত ফেব্রুয়ারির প্রথম থেকে কুমিল্লা শহর এবং তত্সংলগ্ন এলাকা থেকে শুরু হয়েছে, এবং ক্রমান্বয়ে সারা দেশের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের এ অনানুষ্ঠানিক কর্মশালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
