ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যাক্তি,কর্পোরেশন অথবা কোম্পানিকে ব্যাংকার বলা হয়
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
গাজী সাজ্জাত হোসেন,সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা
দ্বাদশ অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক) জ্ঞান:
ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যাক্তি,কর্পোরেশন অথবা কোম্পানিকে ব্যাংকার বলা হয়।
খ) অনুধাবন:
গ্রাহকের আদেশ অনুযায়ি নির্দিষ্ট প্রাপককে ব্যাংকের হিসাবের মাধ্যমে যে চেক পরিশোধ করা হয় তাকে হুকুম চেক বলে।
এ ধরনের চেকে নগদে অর্থ পরিশোধের কোনো সুযোগ নেই। সাধারণত এ ধরনের চেককে দাগকাটা চেক বলা হয়।
গ) প্রয়োগ:
ব্যাংকিং ব্যবস্থাপনার মূলমন্ত্র হচ্ছে ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস। গ্রাহকের স্বার্থ রক্ষা করা ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির দায়িত্ব পালন করে।
উদ্দীপকের আবেদ ব্যাংকে টাকা রেখেছিল বলে যথাসময়ে ব্যবসায়ের প্রয়োজনে সে টাকা উত্তোলন করতে পেরেছিল। সাধারণভাবে গ্রাহক চাহিবামাত্র ব্যাংক টাকা দিতে বাধ্য থাকে। গ্রাহক যেকোন সময়ে ব্যাংক থেকে টাকা উঠাতে পারে। সাধারণত একজন ব্যবসায়ি প্রয়োজনে যেকোন সময়ে টাকা উঠাতে পারে।
এজন্য একজন ব্যবসায়ি চলতি হিসাবে টাকা রাখে । এ হিসাবে টাকা উত্তোলন করার জন্য ব্যাংকের অনুমতি ও নেওয়ার প্রয়োজন হয় না । তার ব্যবসায়ে নতুন শাখার কিছু মালামাল ও সাজ-সজ্জা ক্রয়ের জন্য তাত্ক্ষনিক অর্থের প্রয়োজন হয়। তার ব্যাংক হিসাব থাকার কারনে সাথে সাথে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার ব্যয় মেটাতে পেরেছে।
উচ্চতর দক্ষতা:
যেকোন সময় ব্যাংক গ্রাহকের সেবা প্রদানে সম্মত থাকার কারন ব্যাংক অর্থ নিয়ে কাজ করে। ব্যাংক আমানতকারির কাছ থেকে অর্থ গ্রহণ করে বিভিন্ন ব্যবসায়ে প্রতিষ্ঠানে ঋণ হিসাবে প্রদান করে।
উদ্দীপকের আবেদ ব্যাংকে টাকা জমা রাখে কিন্তু তার বন্ধু রফিক স্থানীয় এক সমিতিতে টাকা জমা রাখে। রফিক ব্যাংকে টাক জমা রাখে না কারণ নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরন করতে হয় এবং কম হারে সুদ পাওয়া যায় বলে।
পৌর সমিতি থেকে তিনি যখন তখন টাকা উত্তোলন করতে পারেনা অথচ তিনি একজন ব্যবসায়ি তার যেকোন সময় অর্থের প্রয়োজন হতে পারে। এজন্য একজন ব্যবসায়িকে ব্যাংকে চলতি হিসাব খোলার প্রয়োজন হয় কারন যেকোন সময় ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়। এ হিসাব থেকে এতে একজন ব্যবসায়ির অনেক সুবিধা ও হয়।
পরিশেষে বলা যায়, রফিক সমিতিতে টাকা রাখায়, সময়মত ব্যবসায়ের প্রয়োজনে টাকা বিনিয়োগ করতে পারেনি।
