গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ১৯:৫০
সবাই মিলে একখানা বড়সড় চিত্রকর্ম তৈরি করে ফেলাটা হয়তো খুব কঠিন কোনো কর্ম নয়। তাছাড়া গিনেজের পাতায় পাতায় সম্মিলিত প্রচেষ্টার এ ধরনের বহু নজিরও ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে একক প্রচেষ্টায় সবচেয়ে বড় চিত্রকর্ম আঁকার মাধ্যমে দলীয় অনেক উদ্যোগকেও যিনি ছাড়িয়ে গেছেন তিনি হলেন ভারতের গুরমেজ সিং। অনেকের কাছেই ‘আর্টিস্ট সিং’ নামে পরিচিত এই ব্যক্তি আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র্যাপিডসে যে চিত্রকর্মটি প্রদর্শন করেন সেটির দৈর্ঘ্য ছিল ৩,৪৪৪.৯১ মিটার বা ১১,৩০২ ফুট ২.১১ ইঞ্চি। আর ‘দ্য ট্রান্সেডেন্টাল’ নামের এই একক দীর্ঘতম চিত্রটি আঁকতে গুরমেজ সিংয়ের সময় লাগে সবমিলিয়ে ৩৮ দিন।