আসুসের ওয়াই-ফাই নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২০:১৪
সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘আসুস ওয়াই-ফাই ডিভাইস এবং পণ্য সামগ্রী’ শীর্ষক সেমিনার। আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে এই সেমিনারে অংশগ্রহণ করে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ২৭ শিক্ষার্থী। সেমিনারটিতে আসুসের ওয়াই-ফাই নেটওয়ার্ক পণ্য সামগ্রীর সংক্ষিপ্ত পরিচিতি, ওয়াই-ফাই নেটওয়ার্কের ক্রমবর্ধমান ইতিহাস, ওয়াই-ফাই নেটওয়ার্ক সেট আপ এবং কনফিগার করার পদ্ধতি হাতে-কলামে প্রশিক্ষণ দেওয়া হয়। সেমিনারটি পারিচালনা করেন আসুস নেটওয়ার্ক পণ্য ব্যবস্থাপক আকরাম হোসেন এবং গ্লোবাল ব্র্যান্ডের আইটি ম্যানেজার সাইফুল ইসলাম। প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ এবং আসুস ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান।