ফেসবুকের হোয়াটসঅ্যাপ কেনায় জটিলতা

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২০:১৪
ফেসবুকের হোয়াটসঅ্যাপস কেনার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে কর্মরত গ্রুপগুলো। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যগুলো নিয়ে ফেসবুক প্রকৃতপক্ষে কী করতে চায়, তা প্রকাশের আগ পর্যন্ত এই চুক্তি বাস্তবায়ন স্থগিত রাখার আহ্বান জানিয়েছে তারা। এই চুক্তিতে আপত্তি জানিয়ে দায়েক করা অভিযোগে জানানো হয়েছে, ‘হোয়াটসঅ্যাপে সকলেই এমন অনেক ব্যক্তিগত তথ্য শেয়ার করেছে যা বিজ্ঞাপনের লক্ষ্যে সংগ্রহ করা হয়নি। কিন্তু ফেসবুক গ্রাহকদের তথ্য বিজ্ঞাপনেও ব্যবহার করে থাকে। এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ কেনার পর এতে সংগৃহীত তথ্যগুলো বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করলে সেটা আইনের লঙ্ঘন হবে। কাজেই ফেসবুক এ তথ্যগুলো দিয়ে ঠিক কী করতে চায়, সেটা স্পষ্ট করার আগে এই চুক্তি বাস্তবায়ন সঠিক হবে না।’ এই আপত্তির প্রতিক্রিয়ায় ফেসবুক প্রাথকিমভাবে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ আগের মতোই আলাদা সেবা হিসেবে চালু থাকবে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নীতিমালার প্রতিও তারা শ্রদ্ধাশীল এবং বিজ্ঞাপনে তারা হোয়াটসঅ্যাপের সংগৃহীত কোনো ব্যক্তিগত তথ্য ব্যবহার করবে না।