এমএসআই মাদারবোর্ডে চলবে তিনটি ডিসপ্লে

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২০:১৫
একইসাথে এইচডিএমআই, ডিভিআই ও ভিজিএ পোর্ট সমর্থিত চতুর্থ প্রজন্মের মিলিটারি ক্লাস কম্পোনেন্ট-৪ মাদারবোর্ড এমএসআই জেড৮৭ জি-৪১ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে রয়েছে ইন্টেল জেড৮৭ এক্সপ্রেস চিপসেট, আর্দ্রতা ও উষ্ণতা থেকে সুরক্ষার প্রযুক্তি, ইএমআই বিকিরণ নিয়ন্ত্রণ করতে নতুন নকশা এবং বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে নিরাপদ রাখতে ইএসডি সেনসেটিভ ডিভাইস। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৯,৯৫০ টাকা। ফোন :০১৭৩০০৩৭০৬৪।