জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ আইটি ট্যালেন্ট কনটেস্ট ২০১৪-এর তৃতীয় পর্বের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ২০ জন প্রতিযোগী জাপানি চাকরিদাতা কর্তৃক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কামরুল কাউনাউন ও সামিহা সামরোজ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাসিদ করিম তৃতীয় স্থান অধিকার করেন এই পরীক্ষায়। এবারে চতুর্থ পর্যায়ে জাপানি চাকরিদাতা কর্তৃক চূড়ান্ত ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। http://itcontest.diit.info ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।
