নীলফামারীর ডোমার উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহম্মেদ।
বৃহস্পতিবার রাতে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে উপজেলা নির্বাচনের প্রার্থী নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর সমোঝতা না হওয়ায় ২৩৯ জন কাউন্সিলারের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহম্মেদ প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা দেন।
ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রিমুন ও পৌর আওয়ামী লীগের সম্পাদক কাউন্সিলর মোঃ ময়নুল ইসলাম মনু প্রার্থীতা ঘোষণা করলে সেখানে সর্বসম্মতিক্রমে কাউন্সিলরদের ভোটে যে নির্বাচিত হবে তাকেই প্রার্থী করা হবে বলে জানানো হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহম্মেদ বলেন, পক্ষপাতমূলক আচরণ করে জোরপূর্বক আমাকে হারিয়ে দেয়া হয়েছে। আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবো।
