শোক সংবাদ

আপডেট : ২১ মে ২০১৯, ২২:৩১

দেওয়ান বাছেত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি নাজনীন মুন্নীর পিতা দেওয়ান বাছেত (৭২) গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার নামাজে জানাজা শেষে টাঙ্গাইলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। দেওয়ান বাছেতের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।