ফরিদপুরের সদরপুর আসন্ন উপজেলা পরিষদ তৃতীয় পর্যায়ে নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা। দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছে প্রার্থীরা। সেই সাথে সাথে চলছে বিভিন্ন সুরের তালে গান বাজিয়ে মাইকে প্রচার প্রচারণা। সদরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও শেষ পর্যন্ত মাঠে আছেন ৩ জন। তারা হচ্ছেন, আ’লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান (কাপ-পিরিচ), সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট মোশাররফ হোসেন ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সালেহা বেগমের কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট এইচ,এম শাহেদীদ গামাল (লিপু) (দোয়াত-কলম) ও বিএনপি’র একক প্রার্থী আলহাজ্ব আফজাল হোসালর (কাজী কুদ্দুছ) (মোটর সাইকেল) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। একটি গ্রুপের অধিকাংশই কাজ করছে কাজী শফিকুর রহমানের পক্ষে অপর একটি গ্রুপ কাজ করছে বর্তমান সাংসদের পক্ষে। বর্তমান সাংসদ মুজিবুর রহমান (নিক্সন চৌধুরী) তরুণ প্রার্থীর পক্ষে ইতিমধ্যে মাঠে নেমেছেন।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও শেষ পর্যন্ত মাঠে আছেন আ’লীগের মোঃ হারিজুর রহমান (উড়োজাহাজ) সাইদুজ্জামান বাবু শিকদার (তালা) আলহাজ্ব আক্কাছ আলী বিশ্বাস (টিউবওয়েল) ও বিএনপি’র মোঃ হাবিবুর রহমান হাবি কাজী (চশমা) প্রতীক নিয়ে মাঠে আছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মাঠে রয়েছেন। এদের মধ্যে আ’লীগের একক প্রার্থী মিসেস লাকী খানম (ফুটবল), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী জিনিয়া নাজনীন কল্পনা (প্রজাপতি) ও বিএনপি’র মনোনীত প্রার্থী তামান্না শারমিন রেভা (কলস) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
