ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ভোট প্রক্রিয়ার অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজ মোঃ ইয়াছিন। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তৃণমূলের ভোট নেয়ার পর প্রকাশ্যে ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি। দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ নয়। জনগণের কাছেও তিনি গ্রহণযোগ্য নন। তাজ মোঃ ইয়াছিন বলেন, সকলে তাকে জুয়াড়ি জাহাঙ্গীর বলে চেনে। জনগণের ভাগ্য এমন একজন জুয়াড়ির কাছে ছেড়ে দিতে পারি না। আওয়ামী লীগে অনেক ত্যাগী নেতা-কর্মী রয়েছে।
