নির্বাচনের টুকরো খবর

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৩৯
দিনাজপুরে ৬ প্রার্থীর জরিমানা স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নবাবগঞ্জ উপজেলায় ৬ প্রার্থীকে আর্থিক জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী নিজামুল হাসান শিশির ও মোঃ তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন, মোঃ খলিলুর রহমান ও শাহ আলমগীর এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেফালী বেগমকে দোষী সাব্যস্ত করে নবাবগঞ্জের ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন উক্ত ৬ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ঘিওরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা\ ১৫ মার্চ তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে ঘিওর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুন নাহার। তিনি জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষিকা, মানিকগঞ্জ জেলায় জাতীয় সমবায়ী পদক ও আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত। শামসুন নাহার ঘিওর উপজেলা পরিষদের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। নলছিটিতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো নোটিস ঝালকাঠি প্রতিনিধি\ প্রতীক বরাদ্দের আগে গত ২৭ ফেবু্রয়ারি নলছিটি তালতলা বাজারে টিয়া পাখি প্রতীকের পোস্টার লাগিয়ে মোটর সাইকেল মহড়া দেয়ার অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সহিদুল হক সহিদকে কারণ দর্শানো নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। পত্রপ্রাপ্তির ২ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে নোটিসে। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার একেএম সোহেল সহিদুল হক সহিদকে এই কারণ দর্শানো নোটিস দেন। কচুয়ায় আওয়ামী লীগ প্রার্থীকে বহিষ্কার আবুল হোসেন, কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা\ কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসহাক সিকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর কোয়া উন্নয়ন কেন্দ্রের বাসায় তার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ১৫ মার্চ কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে অন্যতম উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারকে তার দলীয় পদ থেকে বহিষ্কার করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সীতাকুন্ডে যুবলীগ প্রার্থীর কর্মীদের হামলায় আহত-১৩ সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা\ সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় যুবলীগ প্রার্থীর কর্মীদের হামলায় মাইক্রোফোন ছিনতাইসহ মাইক ভাংচুর ও ১৩ জন আহত হয়েছে। আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল চৌধুরী অভিযোগ করেন, শুক্রবার ১নং সৈয়দপুর ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজারে গণসংযোগ করাকালে কাপ-পিরিচ সমর্থিত কিছু দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এতে তাদের হামলায় প্রার্থীসহ কর্মী রাজিব, আলিম, আলী হোসেন, সুমনসহ ১০জন আহত হয়। গোদাগাড়ীতে তিন প্রার্থীকে কারণ দর্শানো নোটিস গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থীকে কারণ দর্শানো নোটিস দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার। শুক্রবার এ তিন প্রার্থীর কাছে এ নোটিস পৌঁছে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। নোটিসপ্রাপ্তরা হলেন- চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি হোসনে আরা আখতার। বুড়িচংয়ে আ.লীগ-বিএনপি প্রার্থীর গণসংযোগ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। তারা নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন (আনারস) উপজেলার পীরযাত্রাপুর ইউপির গোপীনাথপুর, কণ্ঠনগর, বাহেরচর, শ্রীপুর, গোবিন্দপুর, যাত্রাপুরসহ ওই ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। অপরদিকে বিএনপি সমর্থিত একক প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান (টেলিফোন) দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদর ইউপির জগতপুর, আরাগ আনন্দপুর, হরিপুর, পূর্ণমতি, যদুপুরসহ ইউপির বিভিন্ন গ্রাম-মহল্লায় গণসংযোগ করেন। সেনবাগে ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় পার্টির নেতা সাংবাদিক মো. হারুন এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। তার নির্বাচনী প্রতীক ‘‘বই’’। প্রতীক বরাদ্দের পর থেকে তিনি এলাকায় তার দলবল নিয়ে পুরোদমে নির্বাচনী কার্যক্রম করে যাচ্ছেন। সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ হারুন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জ ও হাট-বাজারসহ মানুষের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। ফরিদপুর সদরে দুই নেতার প্রেস্টিজ ইস্যু ফরিদপুর প্রতিনিধি\ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফায় ১৫ মার্চ অনুষ্ঠিত হবে ফরিদপুরের ৬টি উপজেলার নির্বাচন। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলার নির্বাচনে বড় দুই দলের দুই হেভিওয়েট নেতার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এরা হলেন- বর্তমান সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। চৌধুরী কামাল ইউসুফ মাঠে নেমেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুল হাসান পিংকুর প্রচারণায়, অন্যদিকে প্রবাসী কল্যাণমন্ত্রীর ছোটভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর লড়ছেন চেয়ারম্যান পদের জন্য। এ উপজেলায় বিএনপির একক প্রার্থী হলেও আওয়ামী লীগ থেকে প্রবাসী কল্যাণমন্ত্রীর ভাই ছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাভলুর সহধর্মিনী ঝর্না হাসান। আক্কেলপুরে জমে উঠেছে প্রচার-প্রচারণা জয়পুরহাট প্রতিনিধি\ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ মার্চ। নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জাতীয় নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত প্রার্থীরা অংশ নেয়ায় নির্বাচনের আমেজ বেড়ে গেছে অনেকটা। চলছে মাইকিং, গণসংযোগ আর বৈঠক। উপজেলা নির্বাচনে জয়পুরহাটের ১টি উপজেলা আক্কেলপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম-গঞ্জ। ভোট চাইতে প্রার্থীরা ঘুরছে হাটে-বাজারে এবং ভোটারদের দ্বারে দ্বারে। তবে প্রার্থীদের আকুতি-মিনতি থাকলেও ভোটাররা আগের চেয়ে অনেক সচেতন। তাই এবার যোগ্য প্রার্থীদের বেছে ভোট দিবেন ভোটাররা। নাসিরনগরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ নাসিরনগর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৩ মার্চ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে শুক্রবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি জোটের শরীক দল বিজেপির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ৪ দলীয় জোট থেকে নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক মাস্টার (ঘোড়া), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার (আনারস), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব (তালা) ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না (প্রজাপতি) ও বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান (মোটর সাইকেল),ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাতলপাড় ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন(চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুত্ফুর নাহার পাপড়ি (কলস) ও দলীয় ঘোষণাকে উপেক্ষা করে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ছোয়াব খান (উড়োজাহাজ)। ফুলবাড়ীতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ গত শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ী ও বোচাগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ী ও বোচাগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের প্রতীক বরাদ্দ করা হয়। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মুশফিকুর রহমান (দোয়াত-কলম), বিএনপির মোঃ খুরশিদ আলম (আনারস) ও জাতীয় পার্টির মোঃ নুরুল ইসলাম (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান পদে মোঃ গোলাম মওলা (তালা), মোঃ জাকারিয়া (টিউবওয়েল) ও মোঃ মঞ্জুরুল কাদের (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নীরা শামসুন নাহার (কলস), মিনারা বেগম (হাঁস) ও হাসিনা পারভীন (ফুটবল) প্রতীক পেয়েছেন। তালায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ ৩১ মার্চ তালা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ও তৃণমূল নেতাদের সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হবার জন্য ব্যাপক গনসংযোগ করে যাচ্ছেন বিএনপি নেত্রী ও সাবেক ইউপি সদস্য রেহানা বেগম। তিনি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ৩১ মার্চ তালা উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারন করার আগ থেকে উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারন মানুষের সাথে গণসংযোগ শুরু করেন তালা উপজেলার আটারই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক জনপ্রিয় ইউপি সদস্য আব্দুল গফফারের স্ত্রী রেহানা বেগম। চান্দিনায় আ’লীগ প্রার্থীদের উঠান বৈঠক চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \কুমিল্লা চান্দিনায় গণসংযোগের পাশাপাশি উঠান বৈঠক করেছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামের মনু মেম্বারের উঠানে এ উঠান বৈঠক হয়। মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মোনতাকিম আশরাফ টিটু। নবীনগরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কৃষক দল নেতা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপি থেকে বহিষকৃত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মলাই মিয়াকে নিয়ে জোরসোরো নির্বাচনী প্রচরানা মাঠে নেমেছেন জাতীয়তা বাদি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক তকদির হোসেন মোঃ জসিম। বৃহস্পতিবার নবীনগর উপজেলার শিবপুরে মলাই মিয়ার নির্বাচনী প্রচারনা শেষে শিবপুর হাইস্কুল মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তা বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক তকদির হোসেন মোঃ জসিম। নালিতাবাড়ীতে ৭ জনের প্রার্থীতা প্রত্যাহার নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বৃস্পতিবার বিএনপি’র ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী প্রত্যাহার করলেও আওয়ামী লীগের দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৃণমূলের ভোটে নির্বাচিত মোকছেদুর রহমান লেবু আর সভাপতি হালিম উকিলের (বিদ্রোহী প্রার্থী) মধ্যে কেউ তাদের প্রার্থীতা পদ প্রত্যাহার করেনি। নাগরপুরে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর নাম ঘোষণা নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ২৩ মার্চ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে, থানা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেন সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মুলতান উদ্দিন আহম্মেদ কে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থীত একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা দিয়েছেন। অপর দিকে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের কার্যালয় সুত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির নির্দেশে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অধ্যক্ষ এনামুল করিম শহিদ কে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। মণিরামপুরে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ মণিরামপুর (যশোর) সংবাদদাতা \ আসন্ন মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা বৃদ্ধি পেয়েছে। নিয়মিত মাইকিং, পোস্টারিং, পাড়া-মহল্লায় কর্মীদের ভোট প্রার্থনাসহ গণসংযোগে ব্যস্ত প্রার্থীরাও। শুক্রবার দিনভর গণসংযোগের মধ্যদিয়ে আ’লীগ তথা মহাজোট সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন লাভলু উপজেলার ঢাকুরিয়া, জয়পুর, হরিদাসকাটি, হোগলাডাঙ্গা, মধুপুর, ভোমরদহ, চান্দুয়া, সমষকাটি, ভুলবাড়িয়া, হাজরাইল, গাবুখালী, চাঁপাকোনা, কুয়াদা, ব্রাক্ষ্মনডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় তার আনারস প্রতীকের পক্ষে ভোট মীর্জাগঞ্জে প্রতীক বরাদ্দ মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা\ উপজেলা নির্বাচনের চতুর্থ দফা তফসীলে ২৩ মার্চ পটুয়াখালী মীর্জাগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং অফিসার মোঃ নজরুল ইসলাম। শুক্রবার মীর্জাগঞ্জ উপজেলার ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী ৪জন ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। সোনারগাঁওয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান প্রার্থী কোহিনূর ইসলাম রুমা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর ইসলাম রুমা আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। দেওয়ালে পোস্টার লাগানোর অপরাধে ৬ প্রার্থীর জরিমানা ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ ১৫ মার্চ দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে প্রার্থীর পোস্টার লাগানোর অপরাধে বৃহস্পতিবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি ৬ প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়।