সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৩৯
ঘিওরের মন্দির থেকে প্রতিমা চুরি ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ পুলিশ এবং ক্ষতিগ্রস্ত মন্দিরের মালিক জানান, নিমতা গ্রামের নির্মল গোস্বামীর বাড়ির রাধা কালা চাঁদ মন্দিরের চৈত্র মাসে বাত্সরিক ধর্মীয় অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঐ মন্দিরের পিতলের তৈরি রাধা কৃষ্ণ গোপাল প্রতিমা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তরা পূজা-অর্চনার কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ওসি মো: সহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জে একশ’ অনাথ শিশুকে নতুন পোশাক প্রদান মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে শতাধিক অনাথ শিশুর বিনামূল্যে সুন্নতে খত্না ও নতুন পোশাক এবং পাঁচ নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে গত শুক্রবার। এতে প্রধান অতিথি ছিলেন মিরকাদিম পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শাহিন। উদ্বোধন করেন মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু। ভুবনগড়া যুব কল্যাণ কেন্দ্রের উপদেষ্টা হাজী ইসমাইল মুন্সীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হাজী আব্দুর খালেক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন আহম্মেদ, সাংবাদিক জসীমউদ্দীন দেওয়ান প্রমুখ। লোহাগাড়ায় পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধ লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া আধারমানিক এলাকায় গত শুক্রবার পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ ১ ডাকাত অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। জানা যায়, এস.আই জসীমউদ্দীন ও এ.এস.আই মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ পাল্টা ৭ রাউন্ড গুলি ছুঁড়ে মোহাম্মদ নুরুন্নবী (৪০), প্রকাশ নুর হোসেন নামে ১ ডাকাতকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে। ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় এলজিসহ ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি। ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক আশরাফ-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার এসপিও কাওছার আলী, ব্যবস্থাপক তাপন কুমার সোম, শ্রমিক লীগ নেতা তৌহিদুর রহমান ডাবলু প্রমুখ। আলীকদমে অজগর সাপ হস্তান্তর আলীকদম (বান্দরবান) প্রতিনিধি \ বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে একটি অজগর সাপ হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার জোন সদরে আলীকদম জোনের পক্ষে কর্পোরাল জিল্লুর রহমান অজগরটি বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি চিকিত্সক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইনের হাতে হস্তান্তর করেন। অজগরটি আনুমানিক সাড়ে চারফুট লম্বা। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান খান সুমন, মুরুং কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ইয়োংলক মুরুং ও কামপুক মুরুং। ধুনটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনকে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা। উপজেলা জিয়া পরিষদের সভাপতি আনিছুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদত এ্যাড. নাজমুল হুদা পপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাতেমুজ্জামান তালুকদার, যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।