শিক্ষার গুরুত্ব অপরিসীম। বৈষম্যহীন, সম-মানসম্পন্ন ও সমশ্রেণির শিক্ষাব্যবস্থা ছাড়া একটি দেশের উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। কিন্তু আমাদের দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নামে উচ্চশিক্ষাব্যবস্থাকে দ্বি-মেরুকীকরণ করা হয়েছে। কৃষিভিত্তিক এ বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার চিন্তা অনেকটা আকাশ-কুসুম চিন্তার মতো। সুতরাং এদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আঙিনা। এক্ষেত্রে বাণিজ্যিকীকরণ কাম্য নয়।
ইয়াকুব ফরাজী
তৃতীয় বর্ষ, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
