ফেইসবুক, ইউটিউব নিষিদ্ধ করতে পারে তুরস্ক

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৪
তুরস্ক ৩০ মার্চের স্থানীয় নির্বাচনের পর ফেইসবুক এবং ইউটিউব নিষিদ্ধ করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। রাজনৈতিক প্রতিপক্ষরা এসব নেটওয়ার্কের অপব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুসলিম ধর্মগুরু ফেতুল্লাহ গুলেনের সঙ্গে ক্ষমতার লড়াই চলছে এরদোয়ানের। গুলেনের বিরুদ্ধে ইন্টারনেটে একাধিক ‘অতিরঞ্জিত’ রেকর্ডিং প্রকাশের অভিযোগ করেছেন এরদোয়ান। তিনি ও তার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এসব করা হচ্ছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় তুরস্কের এটিভিতে এক সাক্ষাত্কারে অভিযোগ করেন এরদোয়ান।