রামু উপজেলার ব্যস্ততম চৌমুহনী বাস স্টেশনের পশ্চিম পাশে গতকাল শনিবার সকালে এক অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও ৭টি বসত বাড়ি ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে কক্সবাজারসহ পার্শ্ববর্তী চকরিয়া ও নাইক্ষ্যংছড়ি থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
