বাংলাদেশে টনি রোমাস

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৭
বাংলাদেশের রুচিশীল খাবারের চাহিদা মেটাতে আসছে বিশ্বখ্যাত আমেরিকান ব্রান্ড টনি রোমাস রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটি শিগগিরই ঢাকার অভিজাত এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট চালু করবে। এ লক্ষ্যে সম্প্রতি ফুড চেইন এশিয়া লিমিটেডের (এফসিএএল) সাথে ঢাকায় টনি রোমাসের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান কেনথ লি মায়ার’স ও মোহাম্মদ লুত্ফর রহমান স্বাক্ষর করেন। এসময় টনি রোমাসের প্রধান নির্বাহী ব্রেডলি স্টেবেন স্মিথসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, টনি রোমাস রেস্টুরেন্টের খাবার রুচিশীল গ্রাহকরা ঘরের খাবারের মতোই খেতে পারবেন। গতানুগতিক ফাস্টফুডের বাইরে এখানে বিশ্বখ্যাত রিব, ক্রিপস ফ্রেস সালাদ, মাউথওয়াটারিং গ্রিল্ড স্টিকস, অরিজিনাল বারবিকিউ চিকেন ও ডিলিসিয়াস সিফুড থাকবে। একটি পরিবারের চাহিদা মেটাতে এখানে ৪০ শতাংশ দেশি খাবারের সমন্বয়ে ফ্যামিলি প্যাক দেয়া হবে। -প্রেস বিজ্ঞপ্তি