ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের (৩১) দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। নীলফামারীর জলঢাকা উপজেলার কৃষক ইউনুছ আলীর পুত্র রফিকুল ইসলাম বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাঃ এ. বি. এম মোবাশ্বের আলমের তত্ত্বাবধানে আছেন। চিকিত্সকরা জরুরী ভিত্তিতে রফিকুলের শরীরে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রচুর টাকা প্রয়োজন। চিকিত্সার্থে তার পরিবার সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:এম. এস. এ একাউন্ট নং-১২০০, ইসলামী ব্যাংক, জলঢাকা ব্রাঞ্চ, জলঢাকা, নীলফামারী অথবা বিকাশ একাউন্টঃ ০১৭২০৪৬৫৩৯৮, যোগাযোগ: ০১৭১২৫৬৮৬৩০, ০১৭১৮৯১০৪০৯। তার রক্তের গ্রুপঃ বি পজেটিভ।
