বিসিআরএ’র সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:২৪
শুক্রবার রাজধানীর একটি স্টুডিওতে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন-(বিসিআরএ) মাসিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের জিএম শফি উদ্দীন সিকদার। উপস্থিত ছিলেন সাংবাদিক হারুন-অর-রশিদ খান, সংগঠনের উপদেষ্টা এরফানুল হক নাহিদ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, অভিনেতা নাদের চৌধুরী, বিসিআরএ’র সভাপতি অভি চৌধুরী, সহসভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক দুলাল খানসহ সংগঠনের সদস্যবৃন্দ। নব-নির্বাচিত কমিটি এবং সাংস্কৃতিক সন্ধ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সভাপতি অভি চৌধুরী। তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসমত জেরিন স্মিতার উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন জাহিদ বাবু, মম, স্মিতা, রুনা লায়লা রুনা, সীমা আক্তার, কাজল মেহমুদ এবং শরিফ শাহ। -প্রেস বিজ্ঞপ্তি