মো. বশির উদ্দিন আহমেদ
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. বশির উদ্দিন আহমেদ (৬৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
