আয়ারল্যান্ডের কাউন্সিলর পদে লড়লেও দেশটির ৪০টি আসনের ৯২ জন প্রার্থীর মধ্যে প্রথম অভিবাসী হিসেবে লড়ছেন বাংলাদেশের আজাদ তালুকদার। লিমেরিক ওয়েস্ট শহরে বিভিন্ন পদে লড়ছেন ১৯ জন, কাউন্সিলর পদে আজাদসহ ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জয়লাভ করলে বাংলাদেশে আয়ারল্যান্ডের দূতাবাস খুলতে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন গাজীপুরের সন্তান আজাদ। সে ক্ষেত্রে আর দিল্লি গিয়ে দেশটির ভিসা নিতে হবে না। মাত্র ৬০ লাখ লোকের আয়ারল্যান্ডে অনায়াসে ভিসা নিয়ে প্রবাসী হতে পারবে এ দেশের মানুষ। কাজটা সহজ হবে ২৪ মে লিমেরিক সিটি কাউন্সিলর পদে বাংলাদেশী আজাদ তালুকদার যদি জিততে পারেন।
আজাদ তালুকদার বলেন, তিনি খুশি যে, প্রথম বিদেশি বংশোদ্ভূত প্রার্থীর প্রচারণায় শ্বেতাঙ্গ নারী-পুরুষ নেমেছেন, এমনকি শিশুরাও হ্যান্ডবিল নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন। ভোটাদের মধ্যে, বিশেষ করে নারী ভোটরদের মাঝে ব্যাপক সাড়া ফেলছেন আজাদ তালুকদার। তিনি বলেন, আমি শুধু অভিবাসীদের কাউন্সিলর হতে চাই না, সবার সুযোগ সুবিধা দেখবো। ৫০ বছর বয়সী আজাদ তালুকদার আয়ারল্যান্ডের একজন সফল ব্যবসায়ী। তিনি ২০০০ সালে আয়ারল্যান্ডে যান। ২০০৪ সালে ফিয়ান্না ফেইল দলে যোগ দেন।
