নারীদের জন্য বৃহত্তম প্রতীকের রেকর্ড গড়লো ফিলিপাইন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর জন্য এই রেকর্ড গড়তে গতকাল শনিবার দেশটির রাজধানী ম্যানিলায় দশ হাজারেরও বেশি লোক সমবেত হয়।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ম্যানিলার প্রধান সরকারি পার্কে নারীর জন্যে বৃহত্তম মানব নারী প্রতীক গড়তে ১০ হাজার ১৬৮ নারী-পুরুষ সমবেত হয়। ফিলিপাইনের সরকারি নারী বিষয়ক কমিশন ও স্থনীয় কোকা-কোলা কোম্পানির সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে আনুষ্ঠানিকভাবে এ প্রতীকের স্থান পেতে এক সপ্তাহ সময় লাগতে পারে। উল্লেখ্য, এর আগে মানুষের দ্বারা এ ধরনের বৃহত্তম কোন লিঙ্গ প্রতীক তৈরির কোন রেকর্ড নেই। - বিবিসি
