দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্স বিমানের ২৩৯ জন যাত্রী ও ক্রুর মধ্যে কোন বাংলাদেশি নাগরিক নেই। এয়ারলাইন্স কর্তৃপক্ষ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী ফ্লাইটটির যাত্রীদের যে তালিকা দিয়েছে তাতে কোন বাংলাদেশি নাগরিকের নাম নেই। বিমানটিতে সবচেয়ে বেশি যাত্রী ছিল চীনের ১৫২ জন। এছাড়া মালয়েশিয়ার ৩৮ জন, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার সাতজন, ভারতের পাঁচজন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের তিনজন, নিউজিল্যান্ড, কানাডা ও ইউক্রেনের দুইজন এবং ইটালি, তাইওয়ান, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার একজন করে যাত্রী ছিলেন। বিমানটিতে দুই শিশু ছিল যারা চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানানো হয়।
