রাষ্ট্রপতি আজ উখিয়া যাচ্ছেন

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৮
রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ আজ রবিবার টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যাবেন। সেখান থেকে তিনি বিকালে উখিয়ার ইনানীতে আসবেন। ইনানী বে ওয়াচ আর্মি রিসোর্ট-এ রাত যাপন শেষে পরদিন সকাল ১০টায় রামুর উদ্দেশে রওয়ানা হবেন। সফরকালে তিনি ইনানীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রামুর বৌদ্ধ বিহারসহ কয়েকটি পর্যটন স্পট পরিদর্শন করবেন। রাষ্ট্রপতির সফরের জন্য উখিয়া ও রামুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।